ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্না (২৭) নিহতের ঘটনায় করা মামলায় কাভার্ডভ্যানের চালক শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ এপ্রিল) একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত রোববার (২ এপ্রিল) আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ৩১ মার্চ রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন তিনি। লালবাগ বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছনে বসা সানজিদা পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটি সানজিদার ওপর দিয়ে চলে যায়।

পরে খবর পেয়ে সানজিদাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

জানা যায়, নিহত শিক্ষার্থী সানজিদার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat