ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৯
  • ৩০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি যাতে আরও ভালো হয়- সেজন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা ও একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় জেলা প্রশাসন কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত স্থানীয় ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
টিপু মুনশি রংপুরের ২৯ জন সাংবাদিকের প্রত্যেককে কোভিড-১৯ মহামারী চলাকালীন তাদের অসুবিধা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।
 টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশ যেখানে পাকিস্তানে ৩৫ শতাংশ। জনগণের দুর্ভোগ সত্ত্বেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালোই আছে।’
তাই, বিএনপির উচিত বৈশ্বিক পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের সমালোচনা করা।
সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে দরিদ্রদের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করছে। এখন পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে আর হাহাকার নেই।
মন্ত্রী আরো বলেন, ‘বিশ্বব্যাপী পরিস্থিতির উন্নতি হলে দেশের মানুষ আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে।’
রংপুরের জেলা প্রশাসক ডা. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. আবু জাফর, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব রংপুরের সভাপতি মাহাবুব রহমান হাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat