ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা কমেছে। ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়াবে ৯৭ হাজার ১৬১ টাকা এতদিন যা ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা। নতুন দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম কমেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনা-রূপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়। তবে সোনার দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা।
এর আগে গত ১ এপ্রিল ভালোমানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা নির্ধারণ করা হয়। এখন সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৭ হাজার ১৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯২ হাজার ৭২৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৯ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৬ হাজার ২৫১ টাকা নির্ধারণ করা হয়।
রূপার দাম অপরিবর্তিত থাকায়, ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভরি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat