ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন আশকোনা হাজিক্যাম্প লেভেল ক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একজন প্রাণ হারিয়েছেন। 
দুর্ঘটনার শিকার রঙ মিস্ত্রি মো. মোতালেব হোসেন (৫১) পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার গুলমান নেছারাবাদ গ্রামের বাসিন্দা।
ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর  জানান, শুক্রবার  সকাল ৮টার দিকে বিমানবন্দর রেলস্টেশন  সংলগ্ন আশকোনা হাজিক্যাম্প লেভেল ক্রসিংয়ে পায়ে হেঁটে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোতালেব হোসেনের মেয়ে রাজিয়া আক্তার মিম রেলওয়ে পুলিশকে জানান, গত দু’দিন আগে তার বাবা কাজের উদ্দেশ্যে ঢাকায় আসেন। 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat