ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলে শুক্রবার বিভিন্ন গ্রামে ভয়াবহ হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলার ঘটনায় কোডেকো জঙ্গি গোষ্ঠীকে দায়ী করা হয়। স্থানীয় সূত্র এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, প্রাদেশিক রাজধানী বুনিয়া থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ইতুরি প্রদেশের কমপক্ষে তিনটি গ্রামে হামলা চালানোর জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।
কঙ্গোর উন্নয়ন বিষয়ক সহযোগিতা গ্রুপ কোডেকো হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ বিশৃংখলাপূর্ণ এই অঞ্চলে সক্রিয় সশস্ত্র বিভিন্ন গ্রুপের মধ্যে অন্যতম একটি গ্রুপ।
এ মিলিশিয়া গ্রুপ লেন্দু সম্প্রদায়কে জাতিগতভাবে অন্য গোষ্ঠী হেমা এবং সেনাবাহিনীর হাত থেকে রক্ষার দাবি করে।
আঞ্চলিক প্রশাসক ইনোসেন্ট মাতুকাদালা এএফপি’কে বলেন, এ ভয়াবহ হামলার পর ‘আমরা কিলো ইতাত গ্রাম থেকে ৩৬ জনের এবং মতেতে গ্রাম থেকে আটজনের লাশ উদ্ধার করেছি। ওই জঙ্গি গ্রুপের হামলার শিকার হওয়া তৃতীয় গ্রাম থেকে এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার করার খবর পাওয়া যায়নি।’
তিনি বলেন, কোডেকো জঙ্গিরা গ্রিনিচ মান সময় ০৫০০ টার দিকে এসব গ্রামে হামলা চালায়। কঙ্গো সেনাবাহিনী প্রায় তিন ঘণ্টা পর সেখানে পাল্টা অভিযান চালায়।
ওই জেলার সুশীল সমাজের নেতা রবার্ট বসিলোকো এ হামলায় ৪৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। এদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।
তিনি বলেন, হামলা ‘প্রতিদিন মৃত্যুর খবর শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat