ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ ‍মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি জামায়াত আমিরের শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ৬৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একরামপুর এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে শরাবন তহুরা এই রায় ঘোষণা করেন।
সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এই জরিমানার টাকার মধ্যে মামলা পরিচালনার খরচ হিসেবে ১০ হাজার টাকা রেখে বাকি টাকা নিহতের কন্যা আদিবাকে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত হলেন মো. শামীম (৪৫)। তিনি মুন্সিগঞ্জের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে। নিহতের নাম মোসাম্মাৎ খাদিজা আক্তার। তিনি একই এলাকার মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে।
রায়ের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৩ সালের ২৬ জানুয়ারি দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজা আক্তারকে চাপাতি দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায়। পরে এই ঘটনায় খাদিজার ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামীকে ১ লাখ অর্থদন্ডে দন্ডিত করেছেন। তাদের সংসারে আদিবা নামের এক কন্যা সন্তান রয়েছে।
বাদী পক্ষের আইনজীবী হলেন এড. আবদুর রহিম। 
মামলা সূত্রে জানা যায়, দন্ডিত শামীম তার স্ত্রী খাদিজাকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। তাদের দাম্পত্য জীবনে আদিবা নামে এক কন্যা সন্তানের জন্ম নেয়। তবে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। কলহের এক পর্যায়ে ২০১৩ সালের ২৬ জানুয়ারি সকালে স্ত্রী খাদিজাকে জবাই করে হত্যা করে শামীম। কন্যা আদিবাকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বলে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। এই বলে কন্যা আদিবাকে রেখে চলে যায়। খাদিজার ভাই আমিনুর ইসলাম শামীমের ভাড়া করা বাসায় গিয়ে দেখেন খাদিজাকে জবাই করে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat