ব্রেকিং নিউজ :
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চট্টগ্রাম বন্দর থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে নির্দেশ অর্থমন্ত্রীর ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ আর আগের মতো চলবে না : আসাদুল হাবিব দুলু স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ১৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সূর্যকুমার যাদবের ব্যাটিং তান্ডবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫৪তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ৬ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।
গতরাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে  টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ব্যাঙ্গালুরু। ১৬ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। তৃতীয় উইকেটে ৬২ বলে ১২০ রান যোগ করেন ডু প্লেসিস-মাক্সওয়েল জুটি।
৫টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৬৫ রান করেন ডু প্লেসিস। ৩৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৬৮ রান করেন ম্যাক্সওয়েল। শেষ দিকে ১৮ বলে ৩০ রানের ইনিংস খেলেন দিনেশ কার্তিক। মুম্বাইয়ের অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফ ৩ উইকেট নেন।
জবাবে ইশান কিষানের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৬২ রান পায় মুম্বাই। ৪টি করে চার-ছক্কায় ২১ বলে ৪২ রান করেন কিষান। তৃতীয় উইকেটে ব্যাঙ্গালুরুর বোলারদের উপর তান্ডব চালিয়েছেন সূর্যকুমার ও নেহাল ওয়াধেরা। ৬৬ বলে ১৪০ রানের জুটি গড়ে মুম্বাইয়ের জয়ের পথ সহজ করেন তারা।
জয় থেকে ৮ রান দূরে থাকতে থামেন সূর্যকুমার। ৭টি চার ও ৬টি ছক্কায় ৩৫ বলে ৮৩ রান করেন সূর্যকুমার। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করা ওয়াধেরা ৩৪ বল খেলে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে অপরাজিত ৫২ রান করেন। ম্যাচ সেরা হন সূর্যকুমার।
এই জয়ে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থান থেকে এক লাফে তিন নম্বরে উঠলো মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে ব্যাঙ্গালুরু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat