ব্রেকিং নিউজ :
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান ডিএমপি কমিশনারের রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী আমীর খসরু পার্টি কংগ্রেস উদ্বোধন : জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের রমজানে জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর : কায়কোবাদ সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ৪৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হিন্দু নারীদের ডিভোর্স, ভরণপোষণ, অভিভাবকত্বসহ সমান অধিকারের প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।ছয়টি বেসরকারি সংস্থা ও তিন ব্যক্তির আনা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের নেতৃত্বে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ আদেশ দেয়।
হিন্দু নারীদের ডিভোর্স, রেজিস্ট্রেশন, রক্ষণাবেক্ষণ (ভরণপোষণ), অভিভাবকত্ব, দত্তক এবং সমান অধিকার ও মৌলিক অধিকার রক্ষায় নির্দেশিকা বা নীতি গ্রহণ অথবা সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না-রুলে তা জানতে চেয়েছেন। একইসঙ্গে এসব বিষয়ে সমস্যা সমাধানে কেন যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হবে না- রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, আইন সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম সচিব ও সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, এস এম রেজাউল করিম, সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান।
গত ২ মে সুপ্রিমকোর্টের এডভোকেট উজ্জল পাল, কেরানীগঞ্জের বাসিন্দা পলি ব্যানার্জি, নাটোর সদরের বিতিশা বাগচীর সঙ্গে এই রিট করে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, নারীপক্ষ, বাংলাদেশ মহিলা পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশন ও অভিযান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat