ব্রেকিং নিউজ :
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী আমীর খসরু পার্টি কংগ্রেস উদ্বোধন : জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের রমজানে জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর : কায়কোবাদ সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ২৩৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে ঘূর্র্ণিঝড় মোখা বাংলাদেশ অতিক্রম করে যাওয়া এবং আবহাওয়া সংক্রান্ত প্রতিকূল পরিস্থিতি পূর্বের তুলনায় স্বাভাবিক হওয়ায় প্রায় ৬০ঘন্টা পরে চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়নগঞ্জসহ অন্যান্য রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
সোমবার  বিআডাবি¬উটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চ মালিক পক্ষকেও জানানো হয়েছে।
সোমবার ১১টায় লঞ্চঘাটে গিয়ে দেখাগেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা কম। লঞ্চগুলো সিডিউল ঠিক নেই। ঘাটে এমভি আব এ জম জম-১, এমভি সোনার তরী-৩, এমভি সোনার তরী-৪ অবস্থান করছে। পর্যায়ক্রমে সিডিউলের লঞ্চগুলো ঘাটে আসছে।
ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, যাত্রী আসলে চলাচলে কোন সমস্যা হবে না। কারণ একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। সকাল ১১টায় আব এ জম জম-১ লঞ্চটি সদর ঘাটের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যায়।
এর আগে ঘূুর্ণিঝড় মোখার প্রভাব থাকায় গত শুক্রবার রাত সোয়া ১০টায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে আজ সোমবার ভোর ৬টা থেকে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিআইডাব্লিউটিসি হরিণা ফেরিঘাটের সহকারী মহা-ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আলম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat