ব্রেকিং নিউজ :
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান ডিএমপি কমিশনারের রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী আমীর খসরু পার্টি কংগ্রেস উদ্বোধন : জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের রমজানে জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর : কায়কোবাদ সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ১০০৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেলে পাবনা জেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধুর মুরাল’ উদ্বোধন করেন এবং পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের হত্যাকান্ডের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা ও মোনাজাত করা হয়।
মোনাজাতের দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল হক টুকু, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন এবং স্থানীয় সংসদ সদস্যসহ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, রাষ্ট্রপতি তাঁর নিজ শহর পাবনায় চার দিনের সরকারি সফরে দুপুর ১২টার দিকে পাবনায় পৌঁছান।
গত ২৪ এপ্রিল, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা পাবনায় তাঁর প্রথম সফর।
রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat