ব্রেকিং নিউজ :
চাঁদপুরে গবাদি পশুর ভেজাল খাদ্য তৈরির অপরাধে মিল মালিকের জরিমানা চট্টগ্রামের আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ করে প্রজ্ঞাপন জারি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার-সেক্রেটারি সিমা মালহোত্রার সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু: মির্জা ফখরুল তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৬৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় চিকিৎসক  জেড এম এস সালেহীন শোভনসহ দশ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ  সোমবার ঢাকার ঢাকার  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ জসীম এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, মুহাম্মদ মুয়াজ উদ্দিন আহমেদ প্রধান,  মো. রওশন আলী, মো. জহিরুল ইসলাম ভুইয়া মুক্তার,  মো. আবু রায়হান, আক্তারুজ্জামান খান তুষার, মো. জিল্লুর হাসান, জহির উদ্দিন আহমেদ, ইমরুল কায়েস হিমেল ও  মো. আব্দুস কুদ্দুস সরকার।
আজ তাদের আদালতে উপস্থিত করার পর শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের রিমান্ড  চেয়ে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তাদের রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২০ আগস্ট তাদের এ মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. মেহেদী হাসান। আবেদনের পর আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য ২৮ আগস্ট দিন ধার্য করেন।  
২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ধানমন্ডি থানায় মামলা করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat