ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৩৪৫৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মহাসমাবেশ চলাকালে বিএনপি’র আগুন সন্ত্রাস ও বিশৃংখলার দায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এড়াতে পারবেন না। যারা সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। সে বাংলাদেশী বংশোদ্ভূত, তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। আজ বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা সেন্ট্রাল করোনেশন স্কুল ও কলেজ মাঠে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদ ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ২০০১ সালে যখন ক্ষমতা ছেড়ে আসে, তখন দেশে বিদ্যুৎ খাতে উৎপাদন ছিল চার  হাজার মেগাওয়াট। ২০০৮ সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন মাত্র তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি রেখে গেছে। অর্থাৎ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি-জামাত জোট সরকার আমলে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজ গত ১৪ বছরে বাংলাদেশে চৌদ্দ হাজারেরও বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে শেখ হাসিনা সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল বিএনপি জামাত মহাসমাবেশের নামে ঢাকায় আগুন সন্ত্রাস করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। বিচারপতিদের কোয়ার্টার জাজেস লাউঞ্জে হামলা চালিয়েছে। পুলিশকে পিটিয়ে  হত্যা করেছে।  ৩১ জন সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। এই দায়ভার বিএনপি’র সিনিয়র নেতারা কোন ভাবেই এড়াতে পারেন না। তিনি আগামী নির্বাচনে আবারও আওয়ালীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সকলের প্রতি আহ্বান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat