ব্রেকিং নিউজ :
জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় কোরআন প্রতিযোগিতা চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৪৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলা সদরে আজ ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমী  কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের  মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 
রবিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  এসব বীজ ও সার  বিতরণ করেন  নওগাঁ-৫ ( সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।  
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ  ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান নাইস আকতার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল কমল ও  সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার মোট পাঁচহাজার ১৯০ জন প্রান্তিক কৃষককে বিভিন্ন ফসলের বিপরীতে প্রণোদনা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে একবিঘা জমির বিপরীতে এ প্রণোদনা দেয়া হয়। এর মধ্যে- ৭০০ জন গম কৃষককে জনপ্রতি  ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৫৬০ জন ভুট্টা চাষীকে জনপ্রতি দুইকেজি  বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, তিনহাজার ১২০ জন সরিষা চাষীকে জনপ্রতি এককেজি  বীজ, ১০ কেজি ডিএপি  ও ১০ কেজি এমওপি, ৫০ জন সূর্যমুখী চাষীকে জনপ্রতি এককেজি বীজ, ১০ কেজি  ডিএপি ও ১০ কেজি এমওপি, ৫০ জন চিনাবাদাম চাষীকে জনপ্রতি ১০ কেজি বীজ, ১০ কেজি  ডিএপি ও দুইকেজি এমওপি, ১১০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি এককেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি, ৭০ জন মুগডাল চাষীকে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচকেজি এমওপি, ১৯০ জন মসুরডাল চাষীকে জনপ্রতি  পাঁচকেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচকেজি এম পি এবং ৩৪০ জন খেসারী চাষীকে জনপ্রতি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
এছাড়াও ১৫০ জন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীকে জনপ্রতি এক কেজি করে বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষীদের প্রত্যেককে ‘রকেট এ্যাপস’-এর মাধ্যমে দুইহাজার ৮০০ টাকা করে প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat