ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ
  • প্রকাশিত : ২০২০-০৪-১২
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশবাসী আনন্দিত : মোহাম্মদ নাসিম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনির এই ফাঁসির রায়ে দেশবাসী আনন্দিত, আমরাও আনন্দিত।’
মোহাম্মদ নাসিম আজ রোববার এক ভিডিও বার্তায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী খুনি মাজেদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় জাতি শক্তি পেয়েছে। ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এই হত্যাকারীর দন্ড কার্যকরে দেশবাসি আনন্দিত। এই ফাঁসির রায় কার্যকর হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি আমরা আনন্দিত।’
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকান্ডের ব্যাপারে মাজেদ যে সব তথ্য দিয়েছে তা প্রকাশ করারও দাবি জানিয়ে এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন প্রয়োজন এই খুনির তথ্য অনুযায়ী কারা তাকে সহায়তা করেছে তা জানা। বিশেষ করে- জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার আমলে একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করে গেল, কিভাবে সরকারি কর্মকর্তা হয়ে ক্যান্টনমেন্টের মত সুরক্ষিত জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পেরেছে?
তিনি বলেন, ‘কিভাবে মাজেদ পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘদিন পলাতক ছিল? কে তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে- তা দেশবাসীর জানা প্রয়োজন। খুনির তথ্য অনুযায়ী- এটি দেশবাসীকে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat