ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোক্তা অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা চাঁদপুরের পাঁচটি আসনে ২৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত মাগুরায় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ, মালিককে জরিমানা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ কাল সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি চরমোনাই পীরের বাসায় তারেক রহমান কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান সকল নারী ও শিশুর আস্থার জায়গা তৈরিতে কাজ করেছি : উপদেষ্টা শারমীন এস মুরশিদ
  • প্রকাশিত : ২০২০-১২-০৬
  • ৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আটক ব্যক্তিরা হচ্ছে- আবু বকর, নাহিদ, আল আমিন ও ইউসুফ।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যে চারজনকে আটক করা হয়েছে তাঁরা সবাই ইবনে মাসউদ মাদ্রাসায় অধ্যয়নরত। এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আবু বকর ও নাহিদ। তাঁদের প্রথমে আটক করা হয়। পরে তাঁদের দেয়া স্বীকারোক্তির মাধ্যমে যাঁদের নাম চলে আসছে তাঁরা হচ্ছে আল আমিন ও ইউসুফ। তাঁদেরও আটক করা হয়েছে। তাঁদের আইনের আওতায় আনা হবে। ঘটনার তদন্ত হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেব না। কেউ আইনের ঊর্ধ্বে নন। কেউ যদি মনে করেন, তাঁরা অনেক শক্তিশালী তাহলে এটা হবে তাঁদের ভুল ধারণা।’
তিনি বলেন, তাদের বক্তব্য ফেসবুকে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরাও বিভিন্ন সময়ে দেখেছি। একজনের নাম বারবার চলে আসছে। তারই বক্তৃতা কিংবা তারই নির্দেশে এ ঘটনাগুলো ঘটছে। আমরা অনুসন্ধানের পর তার সম্পর্কে বিস্তারিত জানাবো। এখন পর্যন্ত তদন্ত চলছে, তাই আমি তার নামটি বলছি না। গত শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat