ব্রেকিং নিউজ :
আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৭৬৭৬৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ রোডে ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিনের হাতে ধানের শীষ তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামীতে সকলের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন শুধু নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে দেশ গঠনের নির্বাচন। এ কারণে সকলের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক ব্যক্তি, সঠিক প্রতীক নির্বাচন করতে হবে।'

রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ রোডে ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ (রবিন)-এর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, 'বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদে চলাচল করতে পারবে, মানুষ নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারবে এবং পরিবার নিয়ে নিরাপদে ঘুমাতে পারবে।'

বিএনপি চেয়ারম্যান বলেন, এই এলাকার মানুষের জন্য হাসপাতাল প্রয়োজন, জিয়া সরণি খাল পর্যন্ত যোগাযোগের জন্য সড়ক দরকার, কবরস্থানে যাওয়ার জন্য মানুষের রাস্তা দরকার এবং সবচেয়ে বড় কথা-এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা প্রয়োজন। বিএনপি সরকার গঠন করতে পারলে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে এই এলাকায় রাস্তা ও খাল প্রকল্পসহ বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছিল। বিএনপি সরকার গঠন করলে সেই উন্নয়নের ধারাবাহিকতা আবারও অব্যাহত রাখা হবে।

তারেক রহমান জানান, দেশের তরুণ ও যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা করেছেন। বিএনপি সরকার গঠন করলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে শিল্পকারখানা স্থাপন করবে বলে রাষ্ট্রদূতরা আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরসহ প্রতিটি জেলায় আধুনিক ট্রেনিং ইনস্টিটিউশন ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে শিক্ষিত তরুণ-তরুণীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে এবং দেশে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

স্বাস্থ্যসেবার প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, ঢাকার মতো জনবহুল শহরে বিদ্যমান হাসপাতাল পর্যাপ্ত নয়। বিএনপি সরকার গঠন করলে এই এলাকায় দ্রুত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু হাসপাতাল নয়, বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এসব স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে গিয়ে মা, বোন ও শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা দেবে। এতে একদিকে যেমন মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে, অন্যদিকে এক লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারেক রহমান বলেন, বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যার দেশের সমস্যার সমাধানে বাস্তবসম্মত কর্মসূচি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বড় বড় বক্তব্য দিয়ে ২০ কোটি মানুষের দেশ পরিচালনা করা যায় না- এ জন্য প্রয়োজন অভিজ্ঞতা ও বাস্তব পরিকল্পনা।

তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ও খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেছিলেন।

তিনি স্মরণ করেন, ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়, নতুন শিল্পকারখানা গড়ে ওঠে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি পায়।

তারেক রহমান বলেন, ২০০১ সালে খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে দুর্নীতির তালিকা থেকে ধীরে ধীরে বের করে আনা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির সক্ষমতার প্রমাণ রয়েছে।

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নকল ব্যালটের সিল তৈরি ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি ভোটারদের এসব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

ভোটারদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভোটের দিন ভোরে ভোটকেন্দ্রে গিয়ে সতর্ক থাকতে হবে এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। কেউ যেন ভোট চুরির সুযোগ না পায়।

এ সময় তারেক রহমান ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিনের হাতে ধানের শীষ তুলে দিয়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্য বলেন, রবিন আপনাদেরই এলাকার সন্তান, তাকে আগামী ১২ তারিখ পর্যন্ত দেখে রাখুন। ধানের শীষে ভোট দিয়ে রবিনকে জয়যুক্ত করে, আপনাদের সেবা করার সুযোগ দিন।

এরপর তারেক রহমান সবাইকে নিয়ে বিটিভিতে প্রচারিত জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণটি শোনেন। যা সারাদেশে একযোগে ৭:১৫ মিনিটে সম্প্রচারিত হয়।

বক্তব্যে তানভীর আহমেদ এই এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে, তা সমাধানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat