ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৬-০২-০৯
  • ৭৬৫৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরআজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় গণসংযোগকালে কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে মা-বোনদের নিরাপত্তা সম্পূর্ণ নিশ্চিত হবে।’ আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আইন নিজস্ব গতিতে চলবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত ও কলকারখানা তৈরি করা হবে, যাতে করে সবাই কাজের সুযোগ পায়।’

তিনি বলেন, বিভ্রান্ত না হয়ে একাত্তরের স্বাধীনতাকে লালন করার জন্য, চব্বিশের জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য আসুন তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি ও দেশের উন্নয়ন করি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat