ব্রেকিং নিউজ :
নকলের পর এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর কঠোর অবস্থান ঘোষণা রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাড়লো সিএনজি স্টেশন বন্ধের সময় জনকল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে : পানি সম্পদ মন্ত্রী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান ডিএমপি কমিশনারের রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী আমীর খসরু পার্টি কংগ্রেস উদ্বোধন : জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের রমজানে জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর : কায়কোবাদ সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৫৭১৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় আজ এক কৃষকের দশকাঠা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 
আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষক সাদেকুল ইসলামের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে নেতা-কর্মিরা। 
এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বী-সহ আবু সাঈদ, নুরুজ্জামান, আবু নওসাম, সোহানুর সুবহান, জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন সবুজ, হৃদয় রহমান প্রমুখ নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
কৃষক সাদেকুল ইসলাম জানানা, নগদ অর্থের অভাবে শ্রমিক দিয়ে ধান কাটার সক্ষমতা তার ছিলনা। আজ ছাত্রলীগের নেতা-কর্মীরা তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি ছাত্রলীগের নেতা-কর্মিরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আজ নেতাকর্মীরা মিলে কৃষক সাদেকুল ইসলামের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat