ব্রেকিং নিউজ :
জনকল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে : পানি সম্পদ মন্ত্রী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান ডিএমপি কমিশনারের রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী আমীর খসরু পার্টি কংগ্রেস উদ্বোধন : জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের রমজানে জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর : কায়কোবাদ সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ৭০৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ  শারীরিক ও মানসিক প্রতিবন্ধী- সুবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে । সকাল আটটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধিতা চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদেরকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। তাহলে জাতীয় ও আন্তজার্তিক পরিমন্ডলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে তারা দেশের সুনাম বয়ে আনবে-যা হবে অভিভাবকের জন্যে প্রশান্তির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে নাটোর সদর উপজেলার দুইটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat