ব্রেকিং নিউজ :
জনকল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে : পানি সম্পদ মন্ত্রী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান ডিএমপি কমিশনারের রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী আমীর খসরু পার্টি কংগ্রেস উদ্বোধন : জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের রমজানে জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর : কায়কোবাদ সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা পার্লামেন্টে সর্বসম্মতভাবে সাধারণ ক্ষমা আইন পাস
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৪
  • ৭১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার এএফপিকে বলেন, শাবেলে নদীর তীর উপচে পড়ে রাস্তাগুলো ডুবে গেছে।
বেলেডওয়েন শহরের হিরান অঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর প্রবল বেগে বেড়ে যাওয়ায়, বাসিন্দারা তাদের জিনিসপত্র মাথায় করে বন্যা প্লাবিত রাস্তা দিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছে।
হিরান অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওয়েন শহরের প্রায় ২ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়ে পড়েছে। তিনি বলেন, এটি  একটি প্রথমিক পরিসংখ্যান যে কোনো সময় এ সংখ্যা বাড়তে পারে। তিনি এএফপিকে বলেন, ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
শুক্রবার ওই অঞ্চলের  ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে বলেন ,বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে।
এই বিপর্যয় ও  রেকর্ড খরা লক্ষ লক্ষ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে  ফেলেছে। সমস্যাগ্রস্থ দেশটি কয়েক দশক ধরে ইসলামপন্থী বিদ্রোহের সাথে লড়াই করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat