ব্রেকিং নিউজ :
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বাড়লো সিএনজি স্টেশন বন্ধের সময় জনকল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে : পানি সম্পদ মন্ত্রী রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান ডিএমপি কমিশনারের রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে : অর্থমন্ত্রী আমীর খসরু পার্টি কংগ্রেস উদ্বোধন : জীবনমান উন্নয়নের অঙ্গীকার কিম জং উনের রমজানে জনগণের স্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর : কায়কোবাদ সামরিক আইন জারির ঘটনায় ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৫
  • ৫৯০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবে। তাই সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্থ করতে পারবেনা।
আজ সোমবার দুপুরে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তোফায়েল বলেন, আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল। টানা প্রায় ১৫ বছর ধরে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। আগামী নির্বাচন উপলক্ষে অনেক ষড়যন্ত্র হবে আমাদের বিরুদ্ধে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আমরা বিভিন্ন বড় বড় উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। একটাই প্রয়োজন আমাদের সেটা হলো ঐক্য। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আগামী নির্বাচনেও বিজয়ী হবে।
প্রবীণ আওয়ামী লীগ নেতা আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন খুব কাছাকাছি। হয়তো ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ড কমিটি এবং কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat