ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১০-১০
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যবসা-বাণিজ্য-কলকারখানায় ডিজিটাল রূপান্তর অনিবার্য : মোস্তাফা জব্বার
নিজস্ব প্রতিনিধি:-ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ব্যবসা-বাণিজ্য-কলকারখানায় ডিজিটাল রূপান্তর অনিবার্য। ডিজিটাল বাণিজ্যের দ্রুত প্রসারের ফলে শো-রুমভিত্তিক বাণিজ্য অতীতের বিষয় হিসেবে পরিলক্ষিত হবে। মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ ডাক অধিদপ্তরের সদর দপ্তরে ই-ক্যাবের সহযোগিতায় ৬৪টি জেলা পোস্ট অফিসের ডিজিটাল কমার্স সেবা ই-পোস্ট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ই-কমার্স নামে কোনো কিছু বিকশিত হবে গত তিন বছর আগেও তা ছিল কল্পনার বাইরে। সাধারণ মানুষের সাথে ই-কমার্সের সম্পৃক্ত হওয়ার বিষয়টিও ছিল অচিন্তনীয়। তিনি ই- কমার্সের বিকাশে ট্রেড বডিসমূহের অবদান তুলে ধরে বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তাঁর তিন মেয়াদে ১৫ বছরের শাসনকালে ডিজিটাল শিল্প বিপ্লবের অগ্রযাত্রা জাতির বিস্ময়কর এক অর্জন। তিনি দেশের তৃণমূল পর্যন্ত ডাক বিভাগের সুবিস্তৃত অবকাঠামো কাজে লাগাতে ডাক অধিদপ্তর আধুনিকায়নের আবশ্যকতার ব্যাখ্যা করে বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ডাক বিভাগের দুর্বল জায়গাগুলো অতিক্রম করার কাজ শুরু হয়েছে। ডাককে ডিজিটাল ডাকে রূপান্তর করা সময়ের ব্যাপার মাত্র। তিনি ডাক অধিদপ্তরকে ডিজিটাল ডাকে রূপান্তর করা জন্য এর সাথে সম্পৃক্ত জনবলকে উপযোগী করে তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী দেশে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে গৃহীত কর্মসূচির বর্ণনা দিয়ে বলেন, ২০২১ সালের মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না যেখানে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাবে না। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৫জি যুগে পৃথিবীর অন্যান্য দেশের সাথে সমান্তরালে প্রবেশ করবে। সরকার সে লক্ষ্যে কাজ করছে। ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সেক্রেটারি জেনারেল আবদুল ওয়াহেদ তমাল বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat